প্রিন্ট এর তারিখঃ Mar 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 30, 2026 ইং
সুবর্ণ জয়ন্তী ও ১৫তম ত্রি-বার্ষিক এলামনাই সম্মেলন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
৩০ জানুয়ারি ২০২৬, আইবিএস ও আইবিএস এলামনাই এসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সুবর্ণ জয়ন্তী ও ১৫তম ত্রি-বার্ষিক এলামনাই সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা আইবিএস-এর দীর্ঘ পথচলা, শিক্ষাক্ষেত্রে অবদান এবং প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। সুবর্ণ জয়ন্তীর এই ঐতিহাসিক মুহূর্তে এলামনাইদের অংশগ্রহণ প্রতিষ্ঠানটির গৌরবময় অতীত ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতিফলন বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আইবিএস ও আইবিএস এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট